ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ৯ জানুয়ারি ২০২৬  
লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন তারেক মাহমুদ

লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে হামলা ও হত্যার চেষ্টা চালানো হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে মৎস্য অফিসের সামনে এ হামলা হয়। এ ঘটনায় জড়িত শাহিন ও কিরণ নামের দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। 

তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার, স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমসের স্টাফ রিপোর্টার এবং যমুনা টিভির ক্যামেরা পার্সন। 

তারেক মাহমুদ বলেছেন, লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলাম। এ সময় অপরিচিত এক লোক মোটরসাইকেলের গতিরোধ করে উচ্চস্বরে গালি দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দুটি রিকশাযোগে আরো কয়েকজন লোক এসে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় আমার ওপর হামলা করে। তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার চেষ্টা করে। এলাকাবাসী উদ্ধার না করলে আমি বেঁচে ফিরতে পারতাম না। তারা আমার চোখ নষ্ট করে দেওয়ার জন্য বার বার চাবি দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। 

এলাকাবাসী জানিয়েছে, স্থানীয় বিএনপিকর্মী কিরণ ও ফরিদ এ হামলার নেতৃত্বে ছিল। তারেক মাহমুদের ওপর হামলার বিচার দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা।

হামলার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা/লিটন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়