ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি! 

সুনামগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:০৮, ১০ জানুয়ারি ২০২৬
এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি! 

সুনামগঞ্জের একটি মাদ্রাসায় দান করা এক জোড়া লাউ নিলামে ১৮ হাজার টাকা বিক্রি হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) ভোরে দিরাই উপজেলার পঞ্চগ্রাম হাফিজিয়া কাইমা মাদ্রাসায় এ নিলাম অনুষ্ঠিত হয়। 

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এ কে কুদরত পাশা জানিয়েছেন, মাদ্রাসার বার্ষিক ওয়াজ উপলক্ষে শুক্রবার রাতে কাইমা গ্রামের আব্দুল লতিফ এক জোড়া লাউ মাদ্রাসায় দান করেন। শনিবার ভোরে লাউ দুটি নিলামে তোলে মাদ্রাসা কর্তৃপক্ষ। নিলামে অংশগ্রহণকারীরা  পালাক্রমে লাউয়ের দাম বাড়াতে থাকেন। একপর্যায়ে ১৮ হাজার ২০ টাকায় দিয়ে লাউ দুটি কিনে নেন কাইমা গ্রামের এক ব্যক্তি। তবে, নিজের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন তিনি। 

পঞ্চগ্রাম হাফিজিয়া কাইমা মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন জানিয়েছেন, লাউ দুটো বিক্রি করে যে টাকা পাওয়া গেছে, তা মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে।

ঢাকা/মনোয়ার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়