ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১ ফেব্রুয়ারি ২০২৬  
ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈদারাপুর মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেফালী বেগম (৬২) বৈদারাপুর গ্রামের মৃত আহমদ আলী খানের স্ত্রী। অভিযোগ রয়েছে, ছেলে সাগর খান (৩৫) তাকে গলাটিপে তাকে হত্যা করেছেন।

আরো পড়ুন:

এলাকাবাসী জানায়, সাগর খান দীর্ঘ দুই বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং একই সঙ্গে মাদকাসক্ত ছিলেন। হত্যাকাণ্ডের পরে  সাগর খান দা হাতে নিয়ে লোকজনকে ধাওয়া করে পালিয়ে যায়।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে শ্বাসরোধে তার মাকে হত্যা করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়