রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার কলাহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চারঘাট উপজেলার শলুয়া গ্রামের কাওসার (২৪) ও তার ছেলে রেদওয়ান (৫)।
পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক খান বলেন, “বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেলে রাজশাহীর দিকে আসছিলেন কাওসার ও রেদওয়ান। ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাবা-ছেলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটকে রেখে থানায় খবর দেয়। তবে, ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।”
ঢাকা/মাহী/রাজীব