ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্বালানি সংকটে করণীয় খুঁজতে সংসদীয় কমিটির বৈঠক, মন্ত্রণালয়ের পদক্ষেপে সন্তুষ্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৩ মে ২০২৬   আপডেট: ২২:২৪, ৩ মে ২০২৬
জ্বালানি সংকটে করণীয় খুঁজতে সংসদীয় কমিটির বৈঠক, মন্ত্রণালয়ের পদক্ষেপে সন্তুষ্টি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে রবিবার (৩ মে) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান অংশ নেন।

আরো পড়ুন:

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের জ্বালানির সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়। কমিটি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে।

বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। কমিটির সদস্যরা এ বিষয়ে তাদের মতামত দেন। কমিটি পরবর্তী সময়ে আরো বৈঠক করে প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়