ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তৃণমূলে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৩ মে ২০২৬  
তৃণমূলে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, “দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে জোর দিচ্ছে সরকার।”

রবিবার (৩ মে) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভা তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তদারকি জোরদার করা হচ্ছে।”

ক্রীড়া কূটনীতির প্রসঙ্গে তিনি জানান, এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ক্রীড়া খাতের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং গঠন করা হয়েছে।

ফুটবলের উন্নয়নে বাফুফে প্রয়োজন অনুযায়ী নতুন কোচ নিয়োগ দেবে, জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো সমস্যা হলে সরকার সহায়তা করবে।” 

কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি বিশ্বমানের ‘এক্সিলেন্স সেন্টার’ স্থাপনের লক্ষ্যে জমি বরাদ্দ নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন মহলের সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়নে বিএসজেএর উদ্যোগের প্রশংসা করেন।

ঢাকা/নজরুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়