ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত বৃদ্ধকে হত্যা, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ৩ মে ২০২৬   আপডেট: ২০:৪৯, ৩ মে ২০২৬
শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত বৃদ্ধকে হত্যা, আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে সিজদারত অবস্থায় এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩ মে) ফজরের নামাজের সময় উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ হত্যাকাণ্ড ঘটে।

আরো পড়ুন:

নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। এ সময় তিনি সিজদারত ছিলেন। হামলাকারী একটি কলম দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নেওয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

তবে, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঢাকা/আজিজ/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়