ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিব বহিষ্কার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২ ফেব্রুয়ারি ২০২৬  
নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিব বহিষ্কার

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নড়াইল জেলার সদস্য সচিব শোয়েব মিনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির কয়েকজন নেতা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলামের (কলস প্রতীক) পক্ষে কাজ করার অভিযোগে শোয়েব মিনাকে কেন্দ্রীয় কৃষক দল বহিষ্কার করেছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয় ,দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব শোয়েব মিনাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়র মো. রবিউল ইসলাম রুবেলকে ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়