ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের সমাবেশ

প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:১২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

তারেক রহমানের সমাবেশের জন্য বরিশাল নগরীর বেলসপার্ক ময়দানে প্রস্তুত করা মঞ্চ।

দেশব্যাপী নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (২ ফেব্রুয়ারি) বরিশাল সফরে আসছেন। তাকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নেতারা। নগরীর ঐতিহাসিক বেলসপার্ক ময়দানে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের মঞ্চ তৈরি করা হয়েছে। 

সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বেলা ১১টার মধ্যেই বেলসপার্ক ময়দান জনসমুদ্রে পরিণত হবে এমনটি প্রত্যাশা করছেন বিএনপির নেতারা। 

আরো পড়ুন:

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া জানান, বিএনপির বরিশাল বিভাগীয় জনসভায় বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে যোগে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনসভায় বক্তব্য রাখবেন।

তিনি বলেন, “২০ বছর পর আমাদের প্রিয় নেতা বরিশাল আসছেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীসহ বরিশালবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ইতোমধ্যে তার আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার জানান, বিএনপি জনগণের দল, তাই তারেক রহমানের নিরাপত্তা জনগণই নিশ্চিত করবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “আজকের সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। বরিশাল যে বিএনপির ঘাঁটি এই সমাবেশের মাধ্যমে প্রমাণ করবে বরিশালের মানুষ।” 

ঢাকা/পলাশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়