ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে: আলাল

গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬  
দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে: আলাল

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যতগুলো দল রয়েছে, এর মধ্যে একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। এর বাইরে যদি কারো থাকে, সেটা বিএনপির ঘাড়ে বসে দুই মন্ত্রণালয় চালানোর কিছুটা অভিজ্ঞতা। এর বাইরে কারো দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, “নির্বাচনি সকল প্রতীকের মধ্যে একমাত্র ধানের শীষ প্রতীকে আল্লাহর রহমতে রয়েছে। ধানের শীষ উন্নয়ন, স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রতীক।”

তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। আমরা এমন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের কথা শোনা হবে এবং ভোটের মর্যাদা ফিরবে।”

আলাল বলেন, “এই নির্বাচন কোনো একটি আসনের জন্য নয়। এটি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াই।”

ঢাকা/রফিক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়