ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে পথসভায় সারজিস আলম

কেউ ভোট নস্যাৎ করতে এলে যেন হাসপাতালে সিট বুকিং দিয়ে আসে

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:১৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, “কেউ যদি একটা ভোট নস্যাৎ করতে আসে, সে যেন হাসপাতালে একটা সিট বুকিং দিয়ে আসে।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা স্কুল মাঠে নির্বাচনি পথসভায় এ কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, “মনে রাখবেন, এই ভোটকেন্দ্রে একেকটি ভোট আমার, আপনার, আমাদের আমানত। জীবন চলে যাবে, রক্ত দিয় দেব, হাজার শহীদের কথা মাথায় রাখব; তবু একটা ভোট চুরি হতে দেব না। একেকটা ভোটকেন্দ্রে দুই-তিনশ’ মানুষ পাহাড় হিসেবে দাঁড়িয়ে থাকবেন। কেউ যদি একটা ভোট নস্যাৎ করতে আসে, সে যেন হাসপাতালে একটা সিট বুকিং দিয়ে আসে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ভোট চোরকে নিরাপদে বাড়ি যেতে দেওয়া হবে না। জান দিয়ে দেব, কিন্তু একটা ভোট চুরি করতে দেব না।” 

তিনি বলেন, “মাঠে যে গণজোয়ার তৈরি হয়েছে, আমরা যদি আমাদের ভোটগুলো বাচাইতে পারি, তাহলে ১১ দলকে সরকারি দল হিসেবে দেখতে বিন্দুমাত্র কোনো বাধা থাকবে না।” 

জুলাই গণঅভ্যুত্থানে পরিচিত মুখ সারজিস আলম বলেন, “মুখোশধারী তথাকথিত নেতাকর্মীদের চিনে রাখবেন। তারা এক মাসের জন্য ভালো সাজছে, কিন্তু মানুষ বোঝে, তারা বিগত এক বছর পাঁচ মাস কী করেছে? মানুষ এটাও জানে, নির্বাচনের পর তারা আবার আগের চেহারায় ফিরে আসবে। আমাদের একটাই কাজ— আমাদের এই স্বাধীনতাটাকে ধরে রাখা, রক্ষা করা।” 

পথসভায় উপস্থিত ছিলেন—পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন, আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, সদর উপজেলা জামায়াতের আমির সফিউল আলম, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ, উপজেলা এনসিপির আহ্বায়ক আরমান আলী খাঁন প্রমুখ।  

ঢাকা/নাঈম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়