ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ের ৪১৭ কেন্দ্রের মধ্যে ২০১টি ঝুঁকিপূর্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
ঠাকুরগাঁওয়ের ৪১৭ কেন্দ্রের মধ্যে ২০১টি ঝুঁকিপূর্ণ

ঠাকুরগাঁওয়ের একটি ভোটকেন্দ্র।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন প্রার্থী। প্রায় ১২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৪১৭টি ভোটকেন্দ্রে। এর মধ্যে ২০১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে- ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১৮৫টির মধ্যে ৯২টি, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈলের একাংশ) আসনে ১০৪টির মধ্যে ৪৬টি, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনে ১২৮টির মধ্যে ৬৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে।

আরো পড়ুন:

সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নির্বাচন উপযোগী করা ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের স্কুলশিক্ষক শফিকুল ইসলাম বলেন, “বিগত সময়ে ভোটকে ঘিরে সহিংসতার ঘটনা দেখা গেছে। আমরা আর তার পুনরাবৃত্তি চাই না। ভোট হোক আনন্দের, উৎসবমুখর। প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।”

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও তৎপর থাকবে। সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।”

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়