ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এই রাষ্ট্রপতিকে দফায় দফায় প্রত্যাখ্যান করেছি: জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১২ মার্চ ২০২৬   আপডেট: ১৮:৩৮, ১২ মার্চ ২০২৬
এই রাষ্ট্রপতিকে দফায় দফায় প্রত্যাখ্যান করেছি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রাষ্ট্রপতির ভাষণের শুরুতে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘‘আমরা সরকারি দল ও স্পিকারের কাছে অনুরোধ জানিয়েছিলাম, রাষ্ট্রপতিকে ভাষণ দিতে না দেওয়ার জন্য। তারা আমাদের কথা মানেনি। তাই আমরা ক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি।’’

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। সেই ভাষণের শুরুতে বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করে।  

আরো পড়ুন:

ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আগামীতে কোনো অন্যায় মেনে নেব না। আমরা জনগণের স্বার্থ ও অধিকারের পক্ষে লড়াই চালিয়ে যাব।’’ 

ডা. শফিকুর রহমান বলেন, ‘‘এই রাষ্ট্রপতিকে আমরা দফায় দফায় প্রত্যাখ্যান করেছি। গত দেড় বছর ধরে তার নীতিগত বৈধতা আমরা অস্বীকার করেছি।’’ 

তিনি আরো বলেন, ‘‘সংসদ কারও একার নয়, এটি ১৮ কোটি মানুষের সংসদ। আমরা জনগণের অধিকারের জন্য লড়াই করতে এসেছি।’’ 

সংসদ থেকে ওয়াকআউটের সময় জামায়াত ও এনসিপি সংসদ সদস্যরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শান্ত করার চেষ্টা করেন। 
 

ঢাকা/এএএম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়