ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২ মে ২০২৬   আপডেট: ১১:১৪, ২ মে ২০২৬
নেত্রকোণায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা।

নেত্রকোণার পূর্বধলায় সিএজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম আইনুল হক। তিনি উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে। পুলিশ অপরজনের পরিচয় শনাক্তে কাজ করছে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস দুর্গাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বড় ইলাশপুর এলাকায় ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইনুল হক মারা যান। আহত অন্য যাত্রীদের গুরুতর অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আরো একজন মারা যান।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, “মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। উভয় চালক পলাতক।”

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়