ময়মনসিংহের পার্কে নাগরদোলা ভেঙে পড়ে ৫ শিশু-কিশোর আহত
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে শুক্রবার সন্ধ্যায় নাগোরদোলা ভেঙে পড়ে পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে।
ময়মনসিংহ নগরীতে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে। শুক্রবার (১ মে) রাত সন্ধ্যা ৭টার দিকে নগরীর জয়নুল উদ্যানে ঘটনাটি ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জবাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু ও কিশোরসহ কয়েকজন শুক্রবার সন্ধ্যায় জয়নুল উদ্যানে থাকা নাগরদোলায় ওঠেন। হঠাৎ চলন্ত নাগরদোলাটি ভেঙে নিচে পড়ে যায়। কয়েকজন আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, নগরীর জয়নুল উদ্যানে নাগরদোলা ভেঙে পড়ে ৫ শিশু-কিশোর আহত হয়েছে। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের একজনোর অবস্থা গুরুতর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মমেক পুলিশ ক্যাম্পের এসআই জবাইদুল ইসলাম বলেন, আহতদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে হবে। আহদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ঢাকা/মিলন/মাসুদ