ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১ লাখে কেনা শিশুটিকে রাস্তায় ফেলে গেলেন দত্তক বাবা-মা

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২ মে ২০২৬   আপডেট: ১০:২৬, ২ মে ২০২৬
১ লাখে কেনা শিশুটিকে রাস্তায় ফেলে গেলেন দত্তক বাবা-মা

ভারতের মধ্যপ্রদেশের এক নির্মম ঘটনা সম্প্রতি আলোচানায় এসেছে। মধ্যপ্রদেশ-এর গুনা জেলা থেকে উঠে এসেছে এই শিউরে ওঠার মতো কাহিনি। প্রায় আড়াই বছরের এক কন্যাশিশুকে ‘অপয়া’ মনে করে জাতীয় সড়কে ফেলে পালিয়ে যায় এক দম্পতি। 

ঘটনাটি ঘটে ১৮ এপ্রিল, ২০২৬ তারিখে।  শিওপুর জেলা-র ৫৫২ নম্বর জাতীয় সড়কে। রাস্তার উপর একা বসে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তারপর শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে দেওয়া হয়।

আরো পড়ুন:

তদন্তে নেমে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পায়। জানা যায়, শিশুটিকে আইনি প্রক্রিয়ায় দত্তক নেওয়া হয়নি। বরং ১ লাখ টাকার বিনিময়ে তাকে কেনা হয়েছিল। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত দম্পতিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। জেরায় তারা স্বীকার করে, এক বিউটি পার্লারের মালিক ও তার সহযোগীদের কাছ থেকে শিশুটিকে কেনা হয়েছিল।

এখানেই গল্পের শেষ নয়—এই ঘটনার সূত্র ধরে পুলিশ একটি বড় শিশু পাচার চক্র সম্পর্কে তথ্য পেয়েছে। অসহায় পরিবারগুলোকে টার্গেট করে এই চক্র দীর্ঘদিন ধরে শিশু কেনাবেচা করছিল বলে জানা গেছে। ইতিমধ্যেই এই চক্রের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিশু পাচার এবং জুভেনাইল জাস্টিস আইনে মামলা দায়ের করা হয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে শিশুটির উপর নির্যাতনের ভয়াবহ চিত্র। ভোপাল-এর এক নারী, যিনি কিছুদিন শিশুটির দেখাশোনা করতেন, তিনি পুলিশকে জানান—শিশুটিকে প্রায়ই মারধর করা হতো। তাকে মাসে ২০ হাজার টাকা বেতনের প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনও টাকা দেওয়া হয়নি। পরে তিনি কাজ ছেড়ে দেন। তার পরই শিশুটিকে পরিত্যাগ করার পরিকল্পনা করে দম্পতি।

পুলিশ শিশুটির প্রকৃত বাবা-মায়ের খোঁজ পায়নি। তবে তদন্ত চলছে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়