এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
নুসরাত তাবাসসুম। ছবি: ফেসবুক থেকে নেওয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার(২ মে) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে। এখন বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে এবং কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
তিনি আরো জানান, জোটের পক্ষ থেকেই তার নাম প্রস্তাব করা হয়েছিল।
গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।
পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে গত ২৭ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন নুসরাত তাবাসসুম। শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ঢাকা/এমএসবি/ইভা