ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আকস্মিক রমনা থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২ মে ২০২৬   আপডেট: ১৩:১৫, ২ মে ২০২৬
আকস্মিক রমনা থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার সকালে রমনা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আকস্মিক রমনা থানা পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২ মে) সকালে তিনি রমনা থানা পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

আরো পড়ুন:

বেলা ১১টার পর মন্ত্রী কাকরাইলে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় যান। সেখানে গিয়ে তিনি থানার হাজত খানা, ভেতরের বিভিন্ন জায়গা এবং দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। আধা ঘণ্টা অবস্থানের পর তিনি থানা ত্যাগ করেন।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাত খান রাইজিংবিডি ডটকমকে বলেন, “থানা পরিদর্শনের নিয়মিত অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। থানায় কোনো সমস্যা আছে কিনা, এসব সমস্যার সমাধানে করণীয় কী, থানায় আগত বিচার প্রার্থী, আটক আসামিদের আরো কীভাবে সুরক্ষা দেওয়া যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।”

এ সময় রমনা জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়