ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ হার এড়াল নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২ মে ২০২৬   আপডেট: ১৮:৩০, ২ মে ২০২৬
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ হার এড়াল নিউ জিল্যান্ড

:: সংক্ষিপ্ত স্কোর ::
বাংলাদেশ: ১০২/১০ (১৪.২ ওভারে)
নিউ জিল্যান্ড: ১০৪/৪ (১১.৪ ওভারে)
ফল: নিউ জিল্যান্ড ৬ উইকেটে জয়ী।

বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ হার এড়াল নিউ জিল্যান্ড:
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের ছুড়ে দেওয়া ১০২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে নিউ জিল্যান্ড। কিন্তু সেখান থেকে দলের হাল ধরেন বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট। তারা দুজন পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। জ্যাকবস ৩১ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন। তার সঙ্হে ১ চারে ১৫ রানে অপরাজিত থাকেন ডিন ফক্সক্রফট।

আরো পড়ুন:

বল হাতে বাংলাদেশের শরিফুল ৩ ওভারে ১৯ রানে ৩টি উইকেট নেন। মাহেদী হাসান ৩ ওভারে ২০ রানে নেন ১টি উইকেট।

৩৩ রানেই ৪ উইকেট নেই নিউ জিল্যান্ডের
২৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসল নিউ জিল্যান্ড। ২৫ রানের মাথায় চতুর্থ ওভারের প্রথম বলে শরিফুল ফেরান রবিনসনকে। ১৪ বলে ২ চার ১ ছক্কায় ২৩ রান আসে তার ব্যাট থেকে। এরপর পঞ্চম ওভারের শেষ বলে মাহেদি হাসানের বলে বোল্ড হয়ে যান অধিনায়ক নিক কেলি। ১ রানের বেশি করতে পারেননি তিনি। সেখান থেকে বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট এগিয়ে নিচ্ছেন দলীয় সংগ্রহকে।

দ্বিতীয় ওভারে শরিফুলের জোড়া আঘাত
বাংলাদেশের করা ১০২ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারিয়েছে নিউ জিল্যান্ড। দুটিই নিয়েছেন শরিফুল ইসলাম। দ্বিতীয় বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন কেতেনে ক্লার্ক। ২ বল খেলে ১ রান করেন তিনি। আর শেষ বলে একইভাবে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডেন ক্লেয়াভের। ৩ বল খেলে ১ রান আসে তার ব্যাট থেকে।

বাংলাদেশের উইকেট মিছিল
বৃষ্টি থামার পরে বাংলাদেশের উইকেট বৃষ্টি হলো। ৩ উইকেটে ৬৩ রান করা বাংলাদেশ অলআউট হলো ১০২ রানে! তাও আবার ১৪.২ ওভারে। অর্থাৎ বাংলাদেশ তার শেষ ৭টি উইকেট হারায় ৩৯ রানে। ৬৩ রানের মাথায় লিটন (২৬), ৮৬ রানের মাথায় শামীম (৩), ৮৮ রানের মাথায় হৃদয় (৩৩), ৮৯ রানের মাথায় সাইফউদ্দিন (০), ৯৫ রানের মাথায় রিশাদ (৫) ও ১০২ রানের মাথায় শরিফুল (২) ফিরলে অলআউট হয় বাংলাদেশ।

বল হাতে নিউ জিল্যান্ডের জশ ক্লার্কসন ২ ওভারে ৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। নাথান স্মিথ ২ ওভারে ১৪ রানে নেন ২টি উইকেট।

প্রথম ম্যাচ বাংলাদেশ জয় পায়। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচ যদি বাংলাদেশ জিতে তাহলে সিরিজ জিতবে আর যদি নিউ জিল্যান্ড জিতে তাহলে সিরিজে সমতা ফিরবে।

 

৩ রান করে ফিরলেন শামীম
৮ বল খেলে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরেছেন তামিম হোসেন। ইশ সোধির বল উড়িয়ে মারতে গিয়ে জ্যাকবসের হাতে ধরা পড়েন শামীম। আজ তার ব্যাট হাসল না।

ফিরলেন লিটন
বিরতির পর লিটন ও হৃদয় দলীয় সংগ্রহে আরও ১৩ রান যোগ করেন। দলীয় ৬৩ রানের মাথায় ক্লার্ক সনকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনের সামনে জ্যাকবসের হাতে ধরা পড়েন লিটন। ১৭ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করে যান।

ম্যাচ নেমে এলো ১৫ ওভারে
বৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা খেলা বন্ধ থাকার পর সাড়ে ৪টা বাজে আবার শুরু হয়েছে। তবে ওভার কাটা হয়েছে। ম্যাচ নেমে এসেছে ১৫ ওভারে। অর্থাৎ উভয় দল ১৫ ওভার করে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ বৃষ্টির আগে ৬.৪ ওভার খেলেছিল। সেক্ষেত্রে আর ৮.২ ওভার খেলার সুযোগ পাবে।

বৃষ্টির পর ঝকঝকে রোদ, চলছে মাঠ প্রস্তুতের কাজ
বৃষ্টির হানায় বন্ধ রয়েছে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। মুষলধারে বৃষ্টি হয়। তবে বৃষ্টি থামার পর আবার ঝকঝকে রোদ ওঠে। এ রিপোর্ট লেখার সময় মাঠ প্রস্তুতের কাজ চলছে। খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪টা ১৭ মিনিটে মাঠ পরিদর্শনে যাবেন দুই আম্পায়ার। এরপর খেলা কখন শুরু হবে সেটা জানাবেন।

বৃষ্টির হানায় খেলা বন্ধ:
৬.৪ ওভারের মাথায় ৫০ রান তোলার পর পরই বৃষ্টি এসে হানা দেয় মিরপুর স্টেডিয়ামে। বৃষ্টির কারণে ২টা ৩৭ মিনিট থেকে খেলা বন্ধ আছে। লিটন ২৫ ও তাওহীদ হৃদয় ২ রানে ব্যাট করছেন।

দুই বলে দুই উইকেবট হারাল বাংলাদেশ:
৩৫ রানের মাথায় পর পর দুই বলে দুটি উইকেট হারায় বাংলাদেশ। ৪.৩ ওভারের মাথায় স্মিথের বলে বোল্ড হয়ে যান তানজিদ। ১০ বল খেলে ৬ রানের বেশি করতে পারেননি তিনি।
পরের বলে এসেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন।

২১ রানেই প্রথম উইকেট হারাল বাংলাদেশ:
টস হেরে ব্যাট করতে নেমে ২১ রানেই প্রথম উইকেট হারাল বাংলাদেশ। লিনক্সের বলে রবিনসনের হাতে ক্যাচ দিয়ে আউট হন সাইফ হাসান। ১১ বলে ২ চারে ১৬ রান আসে তার ব্যাট থেকে।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে টস হেরেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক নিক কেলি তিনি অবশ্য আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে টস হেরে আগে ব্যাটিং করবে স্বাগতিকরা। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। পিঠের চোটের কারণে আজ খেলতে পারছেন না তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে একাদশে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

নিউ জিল্যান্ড একাদশ:
কেটিন ক্লার্ক: টিম রবিনসন, ডিন ক্লিভার, নিক কেলি, বিভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স ও বেন সিয়ার্স।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, রিপন মন্ডল ও শরিফুল ইসলাম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়