ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল

বুধবার সকালে বগুড়ায় ভোটের সরঞ্জাম বিরতণ কার্যক্রম পরিদশন করে ইইউ প্রতিনিধি দল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রতিনিধি দলের সদস্য পল ক্যামেলিয়ার ও ইভিলিন কিভিমা বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যান। সেখানে তারা ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচন সরঞ্জাম বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরো পড়ুন:

বগুড়ার সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ এ তথ্য জানান।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়ার ১২টি উপজেলায় মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে। প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ফরম ও প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

বগুড়া সদর উপজেলার ১৫০টি ভোটকেন্দ্রের সরঞ্জাম উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিতরণ করা হচ্ছে। সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম শুরু হয়। সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে আবুল ফজল প্রিজাইডিং অফিসারদের হাতে সরঞ্জাম তুলে দেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় নিরাপত্তা নিশ্চিত করেন।

বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১১টি পৌরসভা রয়েছে। জাতীয় সংসদের সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন এবং নারী ভোটার আছেন ১৫ লাখ ১ হাজার ৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৫৭৮টি।

সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।”

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়