ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম-৩ আসনে দ্বিগুণ ভোটে বিজয়ী বিএনপির পাশা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
চট্টগ্রাম-৩ আসনে দ্বিগুণ ভোটে বিজয়ী বিএনপির পাশা

মোস্তফা কামাল পাশা।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপির মোস্তফা কামাল পাশা। 

পাশা পেয়েছেন ৭১ হাজার ভোট পেয়ে নির্বাচত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলা উদ্দীন দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ভোট। দুজনের ভোটের ব্যবধান প্রায় দ্বিগুণ।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। 

এ দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ভোট গণনা শেষ হওয়াসাপেক্ষে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা।

ঢাকা/রেজাউল/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়