রাজশাহী-৬ আসনে জিতলেন বিএনপির চাঁদ
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আবু সাঈদ চাঁদ।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জয়ী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাঘার সহকারি রিটার্নিং অফিসার শাম্মী আক্তার ও চারঘাটের জান্নাতুল ফেরদৌস সই করা ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।
আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর জেলার সহকারী সেক্রেটারি নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ৯১ হাজার ৪৬০ ভোট পেয়েছেন। আবু সাঈদ চাঁদ ৫৫ হাজার ৮৯৯ ভোটের ব্যবধানে জিতেছেন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব লাঙ্গল প্রতীকে ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাতপাখা প্রতীকে আবদুস সালাম সুরুজ প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঢাকা/মাহী/রাসেল