ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইল-৫ আসনে জয়ী বিএনপির টুকু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
টাঙ্গাইল-৫ আসনে জয়ী বিএনপির টুকু

সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর এই আসনের মোট ১৩১টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।

আরো পড়ুন:

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৩০টি কেন্দ্রের ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন ভোটারের মধ্যে ২ লাখ ৯২ হাজার ৪৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধভোটের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৮০টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৪০১ টি।

এই আসনে ভোট পড়ার হার ৬৩ দশমিক ২৫। এর মধ্যে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবীব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ টি ভোট, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল হরিণ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ টি ভোট।

ঢাকা/কাওছার/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়