বাগেরহাট-৪ আসনে জামায়াতের আব্দুল আলিম বিজয়ী
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০২:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আব্দুল আলিম।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)আসনে বেসরকারিভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল আলিম বিজয়ী হয়েছেন।
দাড়িপাল্লা প্রতিকে এই প্রার্থী পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট।
এই আসনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১৭ হাজার ৭৪১।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল নিশ্চিত করেছেন।
ঢাকা/আমিনুল/রাসেল