ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এ্যানিসহ লক্ষ্মীপুরে সব আসনে বিএনপি প্রার্থী জয়ী

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৫:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
এ্যানিসহ লক্ষ্মীপুরে সব আসনে বিএনপি প্রার্থী জয়ী

প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনেই বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এই তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যর প্রার্থী মাহবুব আলম। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ৫৬ হাজার ৪৩৭ ভোট।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বিএনপির আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এসইউএম রুহুল আমিন ভূঁইয়া। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪২ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের রেজাউল করিম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির আশরাফ উদ্দিন নিজান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ আর হাফিজ উল্লাহ। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট।

ঢাকা/জাহাঙ্গীর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়