ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে জালে ধরা পড়ল দেড় শতাধিক তবল মাছ, বিক্রি ৬ লাখে

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
টেকনাফে জালে ধরা পড়ল দেড় শতাধিক তবল মাছ, বিক্রি ৬ লাখে

টেকনাফের শাহপরীর দ্বীপ-সংলগ্ন সাগরে টানা জালে ধরা পড়েছে দেড় শতাধিক তবল মাছ। প্রতিটি মাছের ওজন আনুমানিক ১০ থেকে ২৫ কেজি। স্থানীয় মাছ ব্যবসায়ীরা মাছগুলো কিনে নিয়েছেন ৬ লাখ টাকায়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট এলাকায় জেলেরা সাগরে টানা জাল ফেলে মাছ ধরা হয়।

আরো পড়ুন:

সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা হোসেনের ছেলে এরশাদ উল্লাহ মাঝির মালিকানাধীন জালে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, ভোরে প্রায় ৩৫ জন জেলে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। তারা সাগরে টানা জাল ফেলে নৌঘাটে ফিরে আসেন। পরে দুই দিক থেকে বাঁশ ও রশি দিয়ে জাল টেনে তোলার সময় বড় বড় তবল, স্থানীয়ভাবে যাকে নাগু মাছও বলা হয়, জালে আটকা পড়তে দেখা যায়। হঠাৎ বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

জালের মালিক এরশাদ উল্লাহ মাঝি বলেন, “ভোরে জেলে দল সাগরে জাল ফেলেছিল। পরে জাল টেনে তোলার সময় একসঙ্গে এত বড় আকারের তবল মাছ ধরা পড়বে, তা কল্পনাও করিনি। মাছগুলো দেখে জেলেরা উল্লাসে ফেটে পড়ে।
তিনি আরো জানান, স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর শুক্কুর, রফিকসহ ১০ জন ব্যবসায়ীর কাছে মাছগুলো মোট ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

ঢাকা/তারেকুর/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়