ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬  
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

আব্দুস সালাম এবং ইমতিয়াজ দিবস।

কুষ্টিয়া সদর আসনে বিএনপির প্রার্থী পরাজয়ের পর অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ বিবাদের জের ধরে দুই নেতার পদ সাময়িক স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহরিয়ার ইমন রুবেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবসের পদ স্থগিত করা হয়েছে। 

কুষ্টিয়া জেলা বিএনপির পরামর্শক্রমে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এ সিদ্ধান্ত নেন। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।

সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরাজিত হয়। এতে দলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। 

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়