ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া সদর আসনকে মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়া সদর আসনকে মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।

কুষ্টিয়া সদর আসনকে একটি আদর্শ ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।

তিনি বলেন, “নির্বাচনের এই বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এই বিজয় কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের। দীর্ঘদিনের দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে জনতা যে রায় দিয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি বদ্ধপরিকর।”

আরো পড়ুন:

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া শহরতলীর হাজী শরিয়ত উল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি শামীম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন। তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে প্রত্যাশা করেন, আমির হামজার নেতৃত্বে কুষ্টিয়ায় শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়