ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূর্ণমন্ত্রী হচ্ছেন সিলেটের দুই এমপি

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
পূর্ণমন্ত্রী হচ্ছেন সিলেটের দুই এমপি

আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদীর (ডানে)।

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সিলেটের দুই নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ গ্রহণের জন্য ডাক পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারা দুজনেই।

আরো পড়ুন:

সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, “সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাচ্ছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি।” 

তিনি জানান, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।

অন্যদিকে, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, “সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সবার দোয়া চাচ্ছি।”

খন্দকার আব্দুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবার সংসদে এসেই পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়াকে সিলেটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের মেয়র ছিলেন।

ঢাকা/রাহাত/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়