ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী মী‌র শাহে আলম

বগুড়া প্রতি‌নিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী মী‌র শাহে আলম

মীর শাহে আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মীর শাহে আলম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে তিনি শপথ নেন।

আরো পড়ুন:

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হন মীর শাহে আলম। তার রাজনৈতিক জীবনের শুরু ১৯৯৭ সালে, মাত্র ২৩ বছর বয়সে আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে। ২০০৯ সালে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসে এবার জাতীয় পর্যায়ে দায়িত্ব নেওয়ায় এলাকাবাসীর মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বগুড়ার উন্নয়নে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। 

তিনি বলেছেন, “দীর্ঘদিন ধরেই বগুড়ার অনেক এলাকা উন্নয়ন থেকে পিছিয়ে আছে। আমরা সেসব জায়গা চিহ্নিত করে কাজ শুরু করতে চাই। একইসঙ্গে দেশের অন্য জেলাগুলোর দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেছেন, “প্রায় ৩৫ বছর পর বগুড়ায় মন্ত্রী হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ তৈরি হয়েছে।” 

মীর শাহে আলমকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান অ্যাডভোকেট আবদুল ওহাব।

ঢাকা/এনাম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়