ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রাম সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
কুড়িগ্রাম সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট

সিসিটিভি ফুটেজে ধরা পড়া কুকুর সদৃশ রোবট।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্ত এলাকার একটি বাজারে রাতে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে কুকুর সদৃশ রোবট।

মঙ্গরবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড় ৩টার দিকে সীমান্ত সংলগ্ন মিলনি বাজারের একটি হার্ডওয়ারের দোকানে লাগানো ক্যামেরায় রেকর্ড করা ফুটেজ এ দৃশ্য ধরা পড়ে। ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়। 

আরো পড়ুন:

কেদার সীমান্ত এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়া জানান, বিষয়টি সন্দেহজনক। সীমান্ত এলাকা থেকে মিলনী বাজার কিছুটা দূরে। সেখানে কীভাবে রোবট এলো সেটি ভাববার বিষয়। তদন্ত করে দেখা উচিৎ।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহবুব উল হক জানান, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এটি এআই দিয়ে তৈরি কি না অথবা ভারতীয় রোবট কি না সে বিষয়ে নিশ্চিত হয়ে জানানো হবে।

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়