পটুয়াখালীতে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়।
পবিত্র মাহে রমজান স্বাগত জানিয়ে পটুয়াখালীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে তৌহিদী জনতা। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাহে রমজানের চাঁদ দেখা গেছে। রাতে মুসলমানেরা প্রথম রোজা সেহরি খাবে।
শেষ বিকালে পটুয়াখালী পৌর শহরের জেলা জমায়াতে ইসলামীর কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
একই সময়ে কুয়াকাটা পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈকত হয়ে চৌরাস্তা এলাকায় আলোচনা সভায় মিলিত হয়।
কলাপাড়া উপজেলা মুছলিহীন কমিটির আয়োজনে পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় আলোচনা সভায় মিলিত হয়। শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সবাইকে রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, পানাহার বর্জন, বেপর্দা বেহায়াপনা বন্ধ, পবিত্র সিয়াম সাধনার ব্রতী ও দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
ঢাকা/ইমরান/বকুল