ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২ 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২ 

ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্লাহপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুযারি) ভোর ৪টার দিকে উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামে তাদের মরধর করা হয়।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, আজ ভোরে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় যান। পথে তারা এক ব্যক্তিকে ছিনতাই করার চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। এসময় একজন পালিয়ে গেলেও অন্য দুজন ছিনতাইকারীকে ধরে স্থানীয়রা গণধোলাই দেন। ঘটনাস্থলেই দুজন মারা যান। 

আরো পড়ুন:

তিনি জানান, নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে নিহতদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়