ঢাকা     শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬  
বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল

বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরের মোহনায় এক জেলের জালে সাড়ে ২২ কেজির একটি কোরাল মাছ ধরা পড়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার জেলে মান্নান খানের জালে মাছটি ধরা পড়ে।

জেলে মান্নান জানান, গত রাতে উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার জন্য জাল ফেলেন তিনি। শনিবার সকালে জাল তুলতে গিয়ে সাড়ে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ আটকে থাকতে দেখেন। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী শহিদুল হক তালুকদারের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতিকেজি ৮৫০ টাকা দাম হাঁকানো হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী মো. বশীর মৃধা মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী বশীর মৃধা জানান, মাছটির রং কিছুটা সাদাটে হয়ে যাওয়ায় প্রত্যাশিত দাম পাওয়া যায়নি। মাছটি আরো সতেজ থাকলে ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হতো।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, “সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ ধরা পড়েছে।”

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়