ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনতাই

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:১৮, ২২ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনতাই

রনি

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় রনি নামে এক বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে দুর্বৃত্তরা তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরি সামনে এ ঘটনা ঘটে।

বিকাশ কর্মী রনি বলেন, “প্রতিদিনের মতো ব্যাংক থেকে টাকা তুলে দোকানে দেওয়ার জন্য রওনা হই। লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে পথরোধ করে। পরে পিস্তল ঠিকিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।”

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।”

ঢাকা/অনিক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়