ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যেখানে অনিয়ম সেখানেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি সুলতান সালাউদ্দিনের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:২১, ২২ ফেব্রুয়ারি ২০২৬
যেখানে অনিয়ম সেখানেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি সুলতান সালাউদ্দিনের

রবিবার সন্ধ্যায় ঢাকার সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: রাইজিংবিডি।

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে নতুন নিয়োগ পাওয়া ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডার কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রমহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কোনো ধরনের দুর্নীতি এবং অনিয়মকে আমরা প্রশ্রয় দেব না, নিয়মতান্ত্রিকভাবে আমরা এই দেশকে পরিচালনা করতে চাই। মানুষকে নিয়মের মধ্যে আনতে চাই।” 

টুকু বলেন, “আমাদের নির্বাচনি স্লোগান ছিল ‘দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ’। এই বাংলাদেশকে বুকে ধারন করে, দেশপ্রেমকে জাগ্রত করে আমাদের পথ চলতে হবে। যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি; সেভাবেই আমরা কাজ করব।” 

দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। যে জায়গায় যে সমস্যা চিহ্নিত হবে, সুনির্দিষ্টভাবে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

“ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে আমরা কৃষকদের জন্য ফারমার্স কার্ডও চালু করার চিন্তা করছি,” বলেন সালাউদ্দিন টুকু।

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত। 

পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ৪৪তম বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে নতুন নিয়োগ পাওয়া ১৯৫ জন কর্মকর্তা অংশ নেন।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়