ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ৪ জুন ২০২৬  
লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় চারজন বিদেশি নাগরিক আহত হয়েছেন। এদের মধ্যে দুজন সিরীয় ও দুজন বাংলাদেশি। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-কে উদ্ধৃত করে বৃহস্পতিবার (৪ জুন) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এনএনএ জানিয়েছে, একটি ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়া জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বার আল-মাশাল এলাকায় দুই দফায় বিমান হামলা চালিয়েছে।

আরো পড়ুন:

প্রতিবেদনে আরো বলা হয়েছে, নাবাতিয়া জেলারই জেবচিত ও আরনুন শহরেও ইসরায়েলি বিমান হামলা ও বোমাবর্ষণ হয়েছে।

আহত বাংলাদেশিদের পরিচয় জানা যায়নি।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়