নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ৪
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলে সংঘর্ষে হতাহতের ঘটনায় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তাদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বড়কুলা-সিংগা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- খলিল শেখ (৬০), তাহাজ্জদ শেখ (৪৫), ফেরদৌস রহমান (৫০) ও ওসিবুর রহমান (৪০)।
পুলিশ সূত্র জানায়, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার জানান, খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে চারজন নিহত হয়েছে। এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
ঢাকা/শরিফুল/মাসুদ
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন