ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুর্গন্ধ নিয়ে বিরোধে এক ভাই নিহত, আরেক ভাই আহত

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
দুর্গন্ধ নিয়ে বিরোধে এক ভাই নিহত, আরেক ভাই আহত

সাতক্ষীরার কলারোয়া খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ভাই নিহত এবং অপর ভাই আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইব্রাহিম (২৮)। তিনি স্থানীয় ছলেমান শেখের ছেলে। এ ঘটনায় তার বড় ভাই রুহুল আমিন আহত হয়েছেন। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খামারের দুর্গন্ধ নিয়ে আরিফের সঙ্গে ইব্রাহিম ও রুহুল আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দুই ভাইকে এলোপাথাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান এবং রুহুল আমিন গুরুতর আহত হন।

কলারোয়া থানার ওসি এইচএম শাহীন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত আরিফসহ চার জনকে আটক করা হয়েছে।”

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়