ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্রিকেট খেলার মধ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট খেলার মধ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

মৌলভীবাজারের রাজনগরে বুধবার বিকালে ক্রিকেট খেলার মধ্যে ছুরিকাঘাতে নিহত তারেক।

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলার মধ্যে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালের এই ঘটনার বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকারের কাছ থেকে তথ্য যাচাই করা হয়েছে।

আরো পড়ুন:

তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার জেলার  রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের খোলা মাঠে কয়েকজন তরুণ ক্রিকেট খেলছিলেন। খেলার সময় বল করা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আতিক মিয়া (২০) নামে এক তরুণ ধারালো ছুরি দিয়ে তার খেলার সঙ্গী তারেককে (২২) এলোপাথাড়ি আঘাত করলে তিনি মারাত্মক আহত হন।  

স্থানীয়রা আহত তরুণকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে দ্রুত মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তরুণ উপজেলার ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। তিনি ঘরগাঁও টাইটেল মাদ্রাসার সাবেক ছাত্র। অভিযুক্ত তরুণ একই গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে আতিক মিয়া।

ঘাতক তরুণ ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজনগর থানা তদন্ত কর্মকর্তা সুমন চন্দ্র বলেন, “খেলার বিষয় নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, সামান্য বিষয় নিয়ে এমন মর্মান্তিক ঘটনা কারো কাম্য নয়। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/আজিজ/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়