ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬  
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

প্রতীকী ছবি

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহ জামাল (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলি নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

নিহত শাহ জামালের বাড়ি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামে। তিনি ঠিকাদারি কাজের জন্য কুষ্টিয়া পুলিশ লাইন্সের সামনে ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্বমজমপুরের নাসির ডাক্তারের গলিতে এই রেল ক্রসিংটি। এখানে কোনো রেলগেট এবং গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে রেল ক্রসিং পার হচ্ছিলেন শাহ জামাল। এ সময় ট্রেন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে শাহ জামালের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলে একজন নিহত হন। তার লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়