ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন

শুক্রবার সকালে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে বাসটিতে আগুন ধরে যায়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় মোটরসাইকেলটির চালক আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে আহত কাউকে পাননি।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বোর্ডবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের ভেতর ঢুকে যায় এবং বাসটিতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, “সকাল পৌনে ৮টার দিকে বাসটিতে আগুন লাগে। বাসে ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন লাগে। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। আমরা আহত কাউকে পাইনি।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়