ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয় শিশু তাবাসসুমকে: পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয় শিশু তাবাসসুমকে: পুলিশ

গ্রেপ্তার আবু তাহের ও নিহত শিশু তাবাসসুম

ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে পাঁচ বছরের শিশু তাবাসসুমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কালীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির লাশ উদ্ধারের পর তারা তদন্ত শুরু করে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রতিবেশী যুবক আবু তাহেরের অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উপজেলার রায়গ্রাম এলাকার চিত্রা নদীর তীর থেকে শিশুর ব্যবহৃত একটি স্যান্ডেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত লুঙ্গি উদ্ধার করা হয়।

নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার ৫ বছরের শিশু তাবাচ্ছুমের বস্তাবন্দি লাশ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা নজরুল ইসলাম।

এদিকে, হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে নিহত শিশুর গ্রামের বাড়ি মহেশপুর উপজেরার ভৈরবা বাজারে। কর্মসূচিতে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেন। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ আফজাল বলেন, “শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়েই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত আবু তাহের। আমরা শিশুটির বাবা দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছি।”

ঢাকা/সোহাগ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়