কক্সবাজারে আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রুহের মাগফিরাত কামনায় কক্সবাজারে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
জানাজা শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি এবং মরহুম আয়াতুল্লাহ আলী খামেনির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।
আয়োজকরা জানান, মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির অবদান স্মরণে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে।
ঢাকা/তারেকুর/রফিক