ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিবচরে ৭ ক্লিনিক সিলগালা, ৫ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২ মার্চ ২০২৬  
শিবচরে ৭ ক্লিনিক সিলগালা, ৫ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

মাদারীপুরের শিবচরে লাইসেন্সবিহীন বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে সাতটি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত শিবচর পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান চালান শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা মাহজাবিন।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি ক্লিনিকের লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া, পরিবেশ অস্বাস্থ্যকর থাকা, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগে সাতটি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেছেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবায় অনিয়ম বরদাস্ত করা হবে না।”

ঢাকা/বেলাল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়