ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় লাঞ্ছিতের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ৪ মার্চ ২০২৬   আপডেট: ১৭:০১, ৪ মার্চ ২০২৬
হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় লাঞ্ছিতের অভিযোগ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করায় জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথিকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন ফাতেমা রহমান বীথি। এ সময় রোগীরা ওয়ার্ডের ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা, শয্যা সংকট ও সেবা অব্যবস্থাপনার অভিযোগ করেন।

সংশ্লিষ্টদের সঙ্গে অভিযোগরে বিষয়ে কথা বলতে যান বীথি। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশ তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং গায়ে হাত তোলেন অভিযোগ।

ফাতেমা রহমান বীথি বলেন, “আমি টাঙ্গাইলের একজন সচেতন নাগরিক। যেখানে জনগণের টাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয়। সেখানে অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলতে গেলে অবরুদ্ধ হতে হয়, লাঞ্ছিত হতে হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, “প্রশাসনের সহযোগিতায় বিষয়টির সমাধান করা হয়েছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। কোন পুরুষ ইন্টার্ন চিকিৎসক গায়ে হাত দিলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/কাওছার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়