ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটের বেহাল সড়ক নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষোভ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৪ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৫৬, ৪ মার্চ ২০২৬
সিলেটের বেহাল সড়ক নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সিলেটের সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, “শহরের অনেক সড়ক চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন।”

আরো পড়ুন:

বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সিলেটে আসার পথে বিভিন্ন সড়কের অবস্থা দেখে বিস্মিত হয়েছি। অনেক জায়গায় সড়ক এতটাই খারাপ যে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে।”

স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণমাধ্যমের মাধ্যমে যেন এসব সড়কের বাস্তব চিত্র তুলে ধরা হয়।”

এনসিপির এই নেতা বলেন, “যাদের সামর্থ্য আছে তারা সহজেই বিমানযোগে বা অন্যভাবে ঢাকায় যেতে পারেন। কিন্তু শ্রমজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন এসব খারাপ সড়ক দিয়েই চলাচল করতে হয়। যা তাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।”

ঢাকা/মোসাইদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়