ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তিন বছর আগে শেষবার দেশে এসেছিলেন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশারফ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৯ মার্চ ২০২৬   আপডেট: ১৪:২০, ৯ মার্চ ২০২৬
তিন বছর আগে শেষবার দেশে এসেছিলেন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশারফ

মোশারফ হোসেন

অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে আট বছর আগে সৌদি আরবে যান টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মোশারফ হোসেন (৪০)। দেশটির আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তিনি। দূর প্রবাসে কর্মরত অবস্থায় রবিবার (৮ মার্চ) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান তিনি।

মোশারফ মো. সূর্যত আলী ও জহুরা বেগম দম্পতির সন্তান। পরিবারে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। মোশারফের বড় ছেলে মাহিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়ে। তিন বছর আগে মাত্র তিন মাসের জন্য ছুটিতে দেশে এসেছিলেন মোশারফ। এরপর আবার সৌদি আরবে যান সংসারের হাল ধরতে।

আরো পড়ুন:

মোশারফের স্ত্রী কবরী আক্তার জানান, আগের রাতে কথা হয়েছিল স্বামীর সঙ্গে। বলেছিলেন, ঈদের জন্য টাকা পাঠাবেন, ছেলে দুটির জন্য কিছু কিনতে। কে জানতো, সেই কথাই হবে শেষ কথা। রাত ৩টার দিকে সৌদি আরবে থাকা স্বজনরা জানান, মোশাররফ আর নেই।

ছেলের মৃত্যুর খবর জানার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছিলেন মোশারফের মা জহুরা বেগম। তিনি বলেন, “আমার ছেলের মরদেহ দ্রুত ফেরত চাই। আমার ছোট নাতি মিহান এখনো বুঝে উঠতে পারেনি। তার বাবা আর কোন দিন ঘরে ফিরবেন না। সরকারসহ সবার সহযোগিতা চাই।”

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, “প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়