ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিজের ট্রলির নিচে চাপা পড়ে তরুণের মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১১ মার্চ ২০২৬  
নিজের ট্রলির নিচে চাপা পড়ে তরুণের মৃত্যু

ফাইল ফটো

নড়াইলে নিজের ট্রলির (ট্রাকের আদলে তৈরি যান) নিচে চাপা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ৩টার দিকে নড়াগাতী থানার চাপাইল-কালিয়া সড়কের মুলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম ইরান শেখ (২১)। তিনি কালিয়া উপজেলার জোকা গ্রামের জুয়েল শেখের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটবোঝাই করে নিজের ট্রলি চালিয়ে জোকা গ্রাম থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন ইরান। চাপাইল-কালিয়া সড়কের মুলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইরান শেখ মারা যান।

নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নিজেদের হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়