ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভাতিজাকে থাপ্পড়: বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১১ মার্চ ২০২৬   আপডেট: ২২:১৯, ১১ মার্চ ২০২৬
ভাতিজাকে থাপ্পড়: বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ফাইল ফটো

মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তামিম (১৬) ওই এলাকার শাহেদ আলীর। অভিযুক্ত হানিফ মিয়া (৩৫) তার বড় ভাই।

আরো পড়ুন:

পারিবারিক সূত্র জানায়, মিথ্যা কথা বলায় হানিফ মিয়ার ছেলেকে শাসন করে থাপ্পড় মারে চাচা তামিম। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন হানিফ। তামিমকে ডেকে নিয়ে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। পরিবারের সদস্যরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।”

ঢাকা/আজিজ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়